× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ুদূষণ রোধে সারা দেশে মোবাইল কোর্ট, ৪৩ লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে দেশের ১২ জেলায় ১৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশের লক্ষ্মীপুর, কক্সবাজার, মাগুরা, কুমিল্লা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফেনী, মেহেরপুর, গাজীপুর, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ ও পিরোজপুর জেলায় ২১টি মামলার মাধ্যমে ৪২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ১০টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং পাঁচটি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

শরীয়তপুর ও বরগুনা জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। পাঁচটি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২০১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দেশের বিভিন্ন দোকান মালিককে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে, নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ঢাকা মহানগরের খিলগাঁও ও পল্টন এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। দুটি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অবৈধভাবে পরিচালিত শাহপরান বিস্কুট কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা