× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার : উপদেষ্টা আসিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৯ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান দেশের মানুষকে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জনিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের তরুণ সমাজ জাতিকে, দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে, সেটি সফল করার ক্ষেত্রেও তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই পথে তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আসিফ মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে দেশের জন্য, দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে। প্রত্যেকটি সেক্টরে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে। এই আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে।

সংস্কার কার্যক্রমের ব্যাপারে উপদেষ্টা বলেন, আপনারা জানেন, সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেকহোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদের আমলে ধ্বংস হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে। অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের এই এজেন্ডা বাস্তবায়নে এবং একটি সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্বে আমরা দেশবাসীর সবার সহযোগিতা কামনা করি।

উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা