× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলজিইডি উপদেষ্টা

স্থানীয় সরকার প্রকল্পে লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫ পিএম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পিরোজপুরে প্রকল্পগুলোতে ১৬৪৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে। স্থানীয় সরকার প্রকল্পে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে ২০২০ থেকে ৫ অর্থবছরের ১৭টি প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন ও পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত চার বছরে ১৭টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রায় সাড়ে ১৬শ কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতিতে সরকারের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও জন প্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেছে।

আসিফ মাহমুদ বলেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া শিগগিরই ঢাকা শহরের সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা