প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশের একটি ভবনের বেজমেন্টে ‘আয়নাঘর’ সন্দেহে পানি সরানোর পর সেখানে কিছুই পাওয়া যায়নি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার একদিন পরই বেজমেন্টে ‘আয়নাঘর’ রয়েছে, এমন বার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরে রোববার সকাল দশটার দিকে বেজমেন্টে জমে থাকা পানি সরানোর কাজ শুরু করে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একটি টিম। কয়েক ঘণ্টার চেষ্টায় পানি নিষ্কাশনের কাজ শেষ হয়।
অফিসার মিজানুর রহমান বলেন, ওই ভবনের বেজমেন্টে পানি অপসারণ করে ‘আয়নাঘর’ বা তেমন কিছুর অস্তিত্ব পায়নি ফায়ার সার্ভিস।
তিনি আরও বলেন, ‘আমরা পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি সেচ করি। তবে সেখানে আমরা কিছু পাইনি। এরপর আমরা সেখান থেকে চলে আসি।’