প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
নানা প্রতিবন্ধকতার পর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজনের জন্য শর্তহীনভাবে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মাঠ বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ৬ শাখার উপসচিব আবু সাঈদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিশ্ব ইজতেমার ২য় পর্ব আয়োজনের নিমিত্ত ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাদ আছর ইজতেমা ময়দান তাবলীগ জামাত বাংলাদেশ, মাওলানা সা’দ সাহেবের অনুসারীগণের নিকট হস্তান্তরের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’