× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি : অর্থ উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০ পিএম

ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মানা হয় না। এজন্যই অনেক সময় বলা হয়, আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। এখনো সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয়ব্যয় ব্যালেন্স করতে হয়।

অবৈধ প্রবাসীদের ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না, এটি নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর ওপরে জোর দিতে হবে।

তিনি বলেন, যারা বলছেন কিছুই হচ্ছে না, তাদের কথা সঠিক নয়। কিছুটাতো হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের হয়তো ব্যর্থতা আছে। আমাদের ভুলত্রুটি থাকবে। আমরা বড় বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারব না। কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা