× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩২ নম্বরে ‘আয়নাঘর’ রহস্য উন্মোচনে তোলা হচ্ছে পানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২২ পিএম

ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন ভবনের নিচ থেকে পানি তুলছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন ভবনের নিচ থেকে পানি তুলছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে কয়েকতলা ফ্লোরের। সেই আন্ডারগ্রাউন্ডে ‘আয়নাঘর’ রয়েছে এমন সন্দেহ পোষণ করছেন অনেকে। এবার সেই রহস্য উন্মোচনে কাজ করেছে ফায়ার সার্ভিস। সেচযন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের পানি।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে এই পানি তোলার কাজ শুরু হয়। বেলা ১১টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরে এমন চিত্র দেখা গেছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না।

এই পানিটা এখানে এলো কীভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেজমেন্ট ওয়ান এবং বেজমেন্ট টুতে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। সেই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি। এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি আমরা।

কতদিন আগের পানি হতে পারে এমন প্রশ্ন জানতে চাইলে তিনি বলেন, ভবনটা নতুন খুব বেশি দিন আগের পানি হবে না। পানিটা দেখে খুব বেশিদিন আগের মনে হচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা