× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর কার্যালয় আকারে ছোট করার সুপারিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয় আকারে ছোট করার সুপারিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়কে আকারে ছোট করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, বরং একাধিক বিভাগের সমন্বয়ের জন্য থাকা উচিত বলে জানিয়েছে কমিশন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন দেশে মন্ত্রিপরিষদ বিভাগই প্রধানমন্ত্রীর সচিবালয় হিসেবে কাজ করে। মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদাভাবে মুখ্য সচিব (প্রিন্সিপাল সেক্রেটারি) পদ থাকায় মন্ত্রিপরিষদ সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারির মধ্যে ঐকমত্য ও সমন্বয়ের অভাবে কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়কে আকারে ছোট করা যুক্তসংগত হবে বলে কমিশন মনে করে।

প্রতিবেদনে আরও বলা হয়, অন্যদিকে মন্ত্রণালয়গুলোর সংখ্যা কমানো হলে বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিক বিভাগ সংযুক্ত হবে। ফলে একই মন্ত্রীর অধীনে একাধিক বিভাগের সমন্বয়ের জন্য একটি করে মুখ্য সচিব পদ সৃষ্টি করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা