× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় নিহত ১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৪ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান খান বলেন, আমরা খবর পেয়ে রাত সোয়া ৪টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে আইডিয়াল স্কুল এন্ড কলেজ এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারি দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। অভিযুক্ত গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম বিভাগকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা