× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩২ নম্বরে বাড়ি গুঁড়িয়ে দেওয়া অনাকাঙ্ক্ষিত : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

শেখ হাসিনার বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘গতকাল পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে প্রদত্ত বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও তা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনা উল্টো গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পুনর্বাসনের রাস্তাই কেবল প্রশস্ত করবে। শেখ হাসিনার উসকানির ফাঁদে জড়িয়ে পড়লে অনভিপ্রেত অস্থিতিশীল পরিস্থিতিতে একদিকে বহুমুখী ষড়যন্ত্র শক্তিশালী হবে। আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অর্জন হাত ছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ‘এসব অরাজক ঘটনার দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। সরকারের নিষ্ক্রিয়তার কারণেই দেশজুড়ে যে এসব ঘটনা সংঘটিত হতে পেরেছে- তাও স্পষ্ট। এ ধরনের ঘটনা অন্তর্বর্তী সরকারের অকার্যকরীতাকেই বড় করে তুলছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার গতকালের বক্তব্যে ছাত্র-শ্রমিক-জনতার গণহত্যা ও তার ষোলো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের আমলে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, কোনো ধরনের অনুশোচনা পর্যন্ত নেই, বরং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে উসকানি সৃষ্টির চেষ্টা করেছেন। শেখ হাসিনার এসব তৎপরতায় ভারতের মোদি সরকার ও বিজেপিরও যে মদদ রয়েছে তাও পরিষ্কার। গণহত্যার অপরাধের জন্য বাংলাদেশে যখন শেখ হাসিনা ও তার সহযোগিদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে তখন শেখ হাসিনার এ ধরনের বক্তব্য ঔদ্ধত্বের শামিল।’

তিনি আরও বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তির উসকানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবিলায় ছাত্র-জনতা ফ্যাসিস্টদের কৌশল নিতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড একদিকে সামাজিক নৈরাজ্যেরই বিস্তার ঘটাবে, আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অংশীজন ও জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে বিভক্তি বাড়াবে।’

তিনি এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ বক্তব্য দাবি করেন। একইসঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা