× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরে শৈত্য প্রবাহ ও লঘুচাপের শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ২২:৫৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

তাপমাত্রা কমতে শুরু করবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। মাসটির শেষের দিকে হতে পারে মাঝারি মানের শৈত্য প্রবাহ। একইসঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে-এমন আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার (নভেম্বর) এই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সূত্রমেত, পুরো নভেম্বর মাসে দেখা মেলেনি বৃষ্টির। কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও তা ছিলো স্বাভাবিকের তুলনায় নগন্য। আবার চলতি মাসেও স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমবে। তবে ডিসেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দুটি লঘুচাপের মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও সুষ্পষ্ট পূর্বাভাস দেওয়া যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা