× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে জনগণ অতিষ্ঠ : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৪ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

যৌক্তিক-অযৌক্তিক বিভিন্ন আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। এতে জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্রদের দাবিদাওয়াসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং আন্দোলনের প্রয়োজনে তাদের নিজস্ব কলেজের মাঠ ব্যবহার করার পরামর্শও দেন তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে নৌ-পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নদীমাতৃক দেশ হওয়ায় নদীপথের সার্বিক নিরাপত্তা বিধান, চাঁদাবাজি ও জলদস্যুতা প্রতিরোধ, ইলিশ ও মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে নৌ পুলিশ। জনবল ও জলযানের সীমাবদ্ধতা সত্ত্বেও তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এসব সমস্যা সমাধানেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি। মৎস্য সম্পদ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন অভিযানে দেখা যায় যে, জাল ও জেলে আটক করা হচ্ছে। কিন্তু কারেন্ট জালের ফ্যাক্টরির মালিক ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। এসব অবৈধ জাল প্রস্তুতকারী ফ্যাক্টরির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত আসামিদের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের অনেকেই বাংলাদেশে নেই। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে। আর যারা দেশে আছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘উত্তরা পশ্চিম থানাসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের শনাক্তকরণে তদন্ত কমিটি গঠন করা হবে।’

অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের প্রশিক্ষণে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। পুলিশ যেন আরও বেশি মানবিক হয়, এটিকে প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। 

মতবিনিময় সভায় নৌ-পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ব্রিফিংকালে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা