× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধ

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৮ পিএম

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : সংগৃহীত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মহাখালী রেলগেট এলাকা অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে মহাখালীতে আটকা পড়ে কমলাপুর থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন।পরে ৩টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। 

বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রেলওয়ে সূত্র জানায়, শিক্ষার্থীরা লাইন অবরোধ করায় বিকাল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করার পর শিক্ষার্থীরা আজ মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেন।

বিকাল পৌনে চারটার দিকে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে রেলক্রসিংয়ে অবস্থান নেন।

আন্দোলনকারীদের একজন আলী আহম্মেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত রেলক্রসিং থেকে আমরা নড়ব না।’

ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এছাড়া দাবি আদায়ে যে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন তাদের কয়েকজনকেও হুইল চেয়ারে করে রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

আজ পূর্বঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তাদের সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেললাইন অবরোধ করার ঘোষণা ছিল। কিন্তু বিকাল ৩টা পর্যন্ত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বার বার মাইকে ডেকেও লোক পাচ্ছিলেন না তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা