× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচিত সেই মাফলার বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭ পিএম

আলোচিত মাফলার পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আলোচিত মাফলার পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ব্যবহৃত মাফলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা থামছেই না। বিশেষ করে ফেসবুকে এটি নিয়ে নানা মন্তব্য ও বিতর্ক চলছে। শফিকুল আলম নিজেই বিষয়টি রসিকতার ছলে শেয়ার করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।

তিনি লেখেন, বারবেরি ব্র্যান্ডের এই মাফলারটির আসল মূল্য ৮৬ হাজার ৬০০ টাকা এবং এটি নিলামে তোলা হবে। যে কেউ ‘অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই অর্থ দান করে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলারটি কিনতে পারবেন। মজার ছলে তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগের কোনো সমর্থক যদি এটি কিনতে চান, তাহলে তাকে ৮৬ হাজার ৬০০ ডলার পরিশোধ করতে হবে। মাফলারটি দুইবার ধোয়ার পর ক্রেতার কাছে হস্তান্তর করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। তার এতো দামি মাফলার পরা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা