× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিনবিঘা করিডোর

কাঁটাতারের বেড়ায় এবার বিএসএফের বাঁশ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৮:০০ পিএম

দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া সীমান্তে শূন্য লাইনে কাঁটাতারের বেড়ার ফাঁকে ফাঁকে বাঁশের খুঁটি পুঁতে দেয় বিএসএফ ও ভারতীয় লোকজন। ছবি : প্রবা

দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া সীমান্তে শূন্য লাইনে কাঁটাতারের বেড়ার ফাঁকে ফাঁকে বাঁশের খুঁটি পুঁতে দেয় বিএসএফ ও ভারতীয় লোকজন। ছবি : প্রবা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় লাগানো কাঁটাতারের বেড়া এবার বাঁশ বেঁধে শক্তপোক্ত করেছে ভারত। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ভারতীয়দের বিতর্কিত এই পদক্ষেপের বিরোধিতা করলেও তারা কাজ বন্ধ করেনি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও ভারতীয় লোকজন সীমান্তের শূন্যরেখায় লাগানো সেই কাঁটাতারের বেড়ায় বাঁশ বাঁধছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক এর প্রতিবাদ জানানো হলেও বিএসএফ ও দেশটির সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দারা থামেনি।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া সীমান্তে বিএসএফের শূন্য লাইনে লাগানো কাঁটাতারের বেড়ার ফাঁকে ফাঁকে বাঁশের খুঁটি পুঁতে তা শক্ত করার চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের বাধা দেয়।

এক মিনিট ৫১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সীমান্তে উভয় দেশ আপাতত কোনো ধরনের নির্মাণ কাজ করবে না- বিজিবির একজন জওয়ান এমন সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তা আমলে না নিয়ে উল্টো তর্ক জুড়ে দেয় বিএসএফ। এ সময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘তেরেকো জো কারনা হ‍্যায় কারলো যাও।’ (তোমার কী করার আছে করো যাও)।

এর আগে গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে বেড়া নির্মাণ শুরু করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মধ্যে চরম উত্তেজনা দেখা হয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্ত থেকে উভয় বাহিনী স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। অথচ এ ঘটনার এক সপ্তাহ না যেতেই সেই কাঁটাতারের বেড়ায় ভারতীয় অসংখ্য মদের খালি কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ গত মঙ্গলবার সেই বেড়ায় জোর করে বাঁশের খুঁটি পুঁতে দিয়েছে বিএসএফ। 

স্থানীয় লোকজনের বক্তব্য, বিএসএফ দহগ্রামে সব সময় জোর খাটিয়ে কাজ করার চেষ্টা করে। 

এ ব্যাপারে ৫১ বিজিবি পাটগ্রামের পানবাড়ি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, ‘ঘটনাটি তিন/চারদিন আগের। বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ।’

এ বিষয়ে বক্তব্য জানতে ৫১ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা