× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরি পুনর্বহালের দাবিতে ফের আন্দোলনে পুলিশ সদস্যরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৪:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিলে শিক্ষাভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা একটি পদযাত্রা বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি সচিবালয়ের দিকে যাচ্ছে।

এ সময় তাদেরকে গণি রোডে প্রবেশের মুখে পুলিশি ব্যারিকেডের সামনে পড়তে হয়। পুলিশ সামনে ঢুকতে না দেওয়ায় সেখানে রাস্তা অবরোধ করে রেখেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

আন্দোলনে অংশ নেওয়া চাকরিচ্যুত এক পুলিশ সদস্য (এসআই পদমর্যাদা) বলেন, আমরা কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তো তারা নেই, তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না?

আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি পুনর্বহালের আন্দোলন করে যাচ্ছি। আমরা আন্দোলনের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি-দাওয়া তুলে ধরি। পরে আমরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তখন তিনি আমাদের কাগজপত্র দেখেন এবং আমাদের দাবি যৌক্তিক বলে চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসে আমরা তখন আন্দোলন স্থগিত করি। কিন্তু দীর্ঘ সময় পাড় হলেও আমাদের চাকরি ফিরে পাইনি। তাই আমরা আবার আন্দোলনে নেমেছি, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এর আগে গত ২৯ জানুয়ারি দিনব্যাপী আন্দোলনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এরপর বিকাল ৫টা ১৫ মিনিটে নতুন কর্মসূচি ঘোষণা করেন চাকরিচ্যুত সদস্যদের সংগঠন ভিকটিম পুলিশ পরিবার এর মুখপাত্র তৌহিদ হোসেন। এতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আওয়ামী সরকারের শাসনামলে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য চাকরিচ্যুত হন। এর আগে গত বছরের ১৮ আগস্ট চাকরি ফিরে পেতে আন্দোলন করেন তারা। সে সময় চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানান আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা