× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাওস সরকার দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে : লাওস রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২২:০২ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২২:২৭ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে লাওসের রাষ্ট্রদূত বাওমি ভ্যানমানি ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে লাওসের রাষ্ট্রদূত বাওমি ভ্যানমানি ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

লাওস সরকার বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন লাওসের রাষ্ট্রদূত বাওমি ভ্যানমানি। 

বুধবার (২৯ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।

লাওসের রাষ্ট্রদূত বলেন, ‘লাওস সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্য কাজ করবে। লাওস বাংলাদেশ এবং তার জনগণের প্রতি পূর্ণ সমর্থন করবে।’ 

পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে লাওসের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক আরিক মোরশেদও উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, ‘খুব শীঘ্রই লাওস-বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হবে এবং উভয় দেশ একে অপরের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে কাজ করবে।’ এ সময় লাওসের রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা