× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা ৩১ জানুয়ারির পর

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৪:৩৯ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৬ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

৩১ জানুয়ারির পর কেউ অবৈধভাবে দেশে থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অবৈধ বিদেশিদের বিষয়ে ৩১ জানুয়ারির পর আর কি করা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেকোনো দেশে যেতে হলে একটি ভিসার মেয়াদ নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের বেশি কেউ সে দেশে অবস্থান করলে তাকে জরিমানা দিতে হয়। এই জরিমানাটা আমরা পাঁচগুণ বাড়িয়েছি, আগে দিনপ্রতি ২০০ টাকার স্থানে আমরা এক হাজার টাকা নির্ধারণ করেছি। আগে ছিল আপনি যতদিন অবৈধভাবে থাকেন না কেন সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা যেত। সে আইনটাও উঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘এখন প্রতিদিন হিসেব করে জরিমানা দিতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত যে যেতে চায় যেতে পারবে। এরপরও যদি কেউ থেকে যায় তাকে আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা