× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন : ভূমি উপদেষ্টা

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ২০:০৭ পিএম

ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন : ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন। এই অধিকার নিশ্চিত করতে ভূমিসেবায় ডিজিটাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবা সহজীকরণে এটি একটি সময়োপযোগী উদ্যোগ ।

ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা, নিরাপত্তা ও আধুনিকায়নের ওপর অনেক মানুষের সামাজিক-অর্থনৈতিক জীনবযাত্রা সরাসরি প্রভাবিত হয়ে থাকে। ভূমিসেবার জন্য জনগণকে প্রতিনিয়ত ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস তথা এসিল্যান্ড অফিসে যেতে হয়। তাই দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো অত্যন্ত গভীরভাবে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি সেবার লক্ষ্যে নতুন সৃজিত/মানোন্নীত সফটওয়্যার সমূহের ২য় ভার্সন সম্পর্কে কর্মকর্তা/কর্মচারীগণের ওরিয়েন্টেশন প্রশিক্ষন কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে পুরাতন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ড্রোনের মাধ্যমে লাইভ জরিপ কার্যক্রম প্রদর্শনী অবলোকন করেন এবং ভূমি ভবনের নিচতলায় ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র’ পরিদর্শন করেন।

টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, নিজেদের সত্তা টিকিয়ে রাখতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান জনসেবায় কাজে লাগাতে হবে। ডিজিটাইজ সেবা প্রদানে ডিভাইজের পিছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে প্রকৃত সেবা প্রদানের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।

সিনিয়র সচিব বলেন, সার্ভারের ধীরগতির জন্য অনলাইন ভূমিসেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে। নাগরিকরা নামজারি,ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। সেবা গ্রহিতাদের সাথে ভালো আচরণ করতে হবে,আন্তরিকতার সাথে সেবা দিতে হবে। মানসম্মত সেবা প্রদানের জন্য সম্মাননা দেওয়া হবে।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান(সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা