× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহারে দাবি দোকান ব্যবসায়ী মালিকদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৫২ পিএম

পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহারে দাবি দোকান ব্যবসায়ী মালিকদের

৫০ লক্ষ টাকা টার্নওভার, সিটি কর্পোরেশন শপিংমলে দোকান ব্যবসা ও ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ভ্যাট মুক্ত রাখা এবং ঈদুল ফিতরের মাস ব্যতীত অন্য মাসে ভ্যাট পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি (বিডিবিএমএস)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির (বিডিবিএমএস) এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে নাজমুল হাসান বলেন, জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতসহ বিগত ১৬ বছরে গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করছি। জিডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখে ৭০ লাখ দোকান ব্যবসায়ী। যেখানে টিকে থাকাই এখন কষ্টসাধ্য সেখানে ভ্যাট বৃদ্ধিতে দোকান ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হবার উপক্রম। ভ্যাটের বিরোধী নই আমরা, তবে ভ্যালু অ্যাডেড শতকরা হার নির্ধারণ করে তার উপর দোকান ব্যবসায়ীরা ভ্যাট দিতে ইচ্ছুক। কেননা ভ্যাট আইন অনুযায়ী পাঁচটি খাতা সংরক্ষণপূর্বক ভ্যাটের হিসাব নির্ণয় করা সম্ভব না।

আইন অনুযায়ী ৫০ লক্ষ টাকা টার্নওভার পর্যন্ত ক্ষুদ্র দোকান ব্যবসায়ী ভ্যাটের আওতার বাইরে। কিন্তু এনবিআর সিটি কর্পোরেশন, পৌরসভা, শপিং মলের ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের এর আওতার বহির্ভূত করে প্রজ্ঞাপন জারি করেছে যা কোনোভাবেই কাম্য নয়। অন্তর্বতী সরকার ৩০ লক্ষ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাটের আওতার বাইরে রেখে প্রজ্ঞাপন জারি করেছে, যা প্রত্যাখ্যান করছি।

বর্তমান সরকার যৌক্তিক দাবি মেনে নিবেন বলে আশা ব্যক্ত করেন নাজমুল হাসান মাহমুদ।

এছাড়াও ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ীদের সুদ মওকুফ করে শতকরা ১ ডাউনপেমেন্ট ১৫ বছরের কিস্তিতে এককালীন ঋণ পরিশোধ, ভোগ্যপণ্যের দাম নির্ধারণ, দোকান ব্যবসাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্তিসহ দাবিসমূহ তুলে ধরেন সভাপিত আরিফুর রহমান টিপু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা