× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলের কর্মচারীদের দাবি যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে : অর্থ উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১২:৩৮ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১২:৪০ পিএম

রেলের কর্মচারীদের দাবি যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি তা যতটুকু পূরণ করা সম্ভব তা করা হয়েছে। এরপরও তারা আন্দোলন করছে কেন? মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব না। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটি দেওয়া হবে কী হবে না; এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা অনেক আগের সিদ্ধান্ত ছিল।

রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয়, সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা