× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেন চলাচল বন্ধ

‘কর্মবিরতি চলবে, আলোচনার পথ খোলা রয়েছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১২:১৯ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১২:৪২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। দাবি মেনে নেওয়া না পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কমলাপুর স্টেশন শাখার সভাপতি নাজমুল হাসান অপু।

তিনি বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। রেলভবনে ৯০টির মতো মিটিং করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমরা দাবির বিষয়ে অনড়। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে আমরা কর্মবিরতি চালিয়ে যাব। তবে কর্মবিরতির সাথে আলোচনার পথও খোলা রয়েছে। আমরা আলোচনায় বসতে প্রস্তুত।

তিনি আরও বলেন, আমরা জনগণকে কষ্টে রেখে আন্দোলন করতে চাই না। কিন্তু এছাড়া আমাদের আর কোনও উপায় নেই। এটা আমাদের রুটি-রুজির বিষয়। সরকার চাইলে আমাদের সাথে আলোচনায় বসতে পারে, তবে আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি মেনে নিলে এখনই ট্রেন চলাচল শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা