× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসাদুজ্জামান খান কামাল ‘বাংলাদেশের কসাই’ : প্রেস সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ২২:২২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কসাই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই (বুচার অব বাংলাদেশ)।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে ভারতের একটি মিডিয়ায় কামালের দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে প্রেস সচিব এমন মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘দেশের ছোট ছোট বাচ্চা, শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, রিকশাওলাকে নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম কসাই তিনি। কামাল বাংলাদেশের কসাই (বুচার অব বাংলাদেশ)। যে সব মিডিয়া তার নিউজ করে তাকে কাভারেজ দিচ্ছে, তাদের মানটা বুঝা যায়।’

মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রচারকে বড় রকমের আন্তর্জাতিক প্রোপাগান্ডা ক্যাম্পেইন বলে উল্লেখ করেন শফিকুল আলম।

তিনি বলেন, পৃথিবীর কেউ কোনো কসাইকে প্লাটফর্ম (মিডিয়া কাভারেজ) দেয় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা