× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম

দুই অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

দুই অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বরখাস্ত হওয়া দুই পুলিশ সুপার হলেন, ১৬ এপিবিএন, কক্সবাজারের শাহিদুল ইসলাম এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরের সাদেক কাউসার দস্তগীর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু, ১৬ এপিবিএন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এবং ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং গত ৩০ অক্টোবর তাকে গ্রেপ্তারের পর ৩১ অক্টোবর শাহবাগ থানায় হাজির করা হয়। একইদিন তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোপর্দ করা হয়। সেহেতু, শাহিদুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ৩০ নভেম্বর ২০২৪ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু  শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এবং সাবেক এসএমপি উত্তরের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাদেক কাউসার দন্তগীরের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় মামলা হয় এবং গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। সেহেতু, সাদেক কাউসার দন্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০২৪ সালের ১৮ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেক সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা