প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:৫১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আখতার হোসেন।
তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা, সে বিষয়ে দুদকের তদন্ত দল কাজ করছে।’