× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবি ছাত্র অর্ণব হত্যার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর : প্রেস উইং

প্রবা প্রতি‌বেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:৩৫ পিএম

খুবি ছাত্র অর্ণব হত্যার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর : প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং খুলনার তেতুলতলায় এক হিন্দু ব্যক্তিকে হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর বলে জানিয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ- সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বিষয়টি জানানো হয়, ‘শুক্রবার রাতে খুলনার তেতুলতলায় এক হিন্দু যুবকের হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।’

পুলিশ নিশ্চিত করেছে যে, শুক্রবার খুলনায় অর্ণব কুমার সরকারকে হত্যা করা হয়েছে। তবে, হত্যাকাণ্ডটি তার ধর্মের সঙ্গে সম্পর্কিত ছিল না। স্থানীয়রা এটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবেও রিপোর্ট করেনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, স্থানীয় মাদক পাচারকারীরা অর্ণবকে হত্যা করেছে। তাকে তার ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করা হয়নি। যে এলাকায় তাকে হত্যা করা হয়েছে, সেখানে কোনও সাম্প্রদায়িক উত্তেজনাও ছিল না।’

তিনি বলেন, হত্যাকাণ্ডে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য সন্দেহভাজনকে ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা