× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ আবার ফেরত আসলে ফ্যাসিবাদও ফেরত আসবে : উপদেষ্টা মাহফুজ আলম

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৪:৫০ পিএম

আ.লীগ আবার ফেরত আসলে ফ্যাসিবাদও ফেরত আসবে : উপদেষ্টা মাহফুজ আলম

যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবারও ফ্যাসিবাদ ফেরত আসবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বলে, ‘যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবারও ফ্যাসিবাদ ফেরত আসবে। ১৯৭৫ সালের এই দিনে ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণত্রান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছে। এবং বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধীদলীয় কয়েক হাজার নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু গুম করেছিলেন। ওই সময় তারা আওয়ামী লীগের লোকজন একই স্টাইলে গুম-খুন ও ধর্ষণ করেছিলেন। তাই আমরা আর শেখ মুজিব ও শেখ হাসিনার শাসন এই বাংলাদেশে চাই না।’

উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, খুনিদের বিচার ও শেখ হাসিনা যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং একটি গণত্রান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারের অঙ্গীকার। বাংলাদেশের মানুষ গত ১৬ বছর হাসিনার দীর্ঘ স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে। বাচ্চাদের গুম করা হয়েছে, মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমরা সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও আলেম-ওলামারা মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না।

এছাড়াও সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণত্রান্ত্রিকভাবে ক্ষমতার পটপরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

এ সময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাজীগঞ্জের চারজন শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে উপদেষ্টা মাহফুজ আলমের আগমন উপলক্ষে জেলার হাজীগঞ্জ-শাহরাস্তিতে তোড়ণ নির্মাণ করেন। পরে উপদেষ্টা আসলে স্থানীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন ও ছাত্র জনতার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

এদিন বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারী কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন অন্তর্বর্তী সরকাররে উপদেষ্টা মাহফুল আলম আবদুল্লাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা