× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি মাদ্রাসা শিক্ষকদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৩৬ পিএম

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি মাদ্রাসা শিক্ষকদের

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

আগামী রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় এই কর্মসূচি পালন করা হবে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মাদ আল-আমিন।

তিনি বলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির ৬ষ্ঠ দিনের অবস্থান ধর্মঘট চলছে। স্বৈরাচার পতন আন্দোলনে আমাদের মাদ্রাসার সাধারন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত করতে চাইলে আমাদের দাবি মেনে নিন। নয়তো যেসব ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে, আহত হয়েছে, জীবন দিয়েছে, তাদের সাথে বেঈমানি করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের মাধ্যমে দাবি আদায় না হলে অনশনে বসার ঘোষণাও দেন তিনি । 

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে রেজিষ্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে ৩ হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ব্যতীত এমপিওভুক্তও করা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনো সুযোগ-সুবিধা পাইনি।

কর্মসূচি ঘোষণায় আরও উপস্থিত ছিলেন- নির্বাহী সদস্য মোহাম্মদ আলাউদ্দিন খন্দকার, মোহাম্মদ খোরশেদ আলম, মাওলানা মোহাম্মদ নুরুল আমীন, মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা মোহাম্মদ রবিউল আলম, এবিএম আব্দুল কুদ্দুস, মোহাম্মদ রিয়াজ আহমেদ, মোসাম্মৎ কাজল রেখা, মোসাম্মৎ রুবিনা আক্তার, মোসাম্মৎ কুলসুম আক্তার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা