× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : ইসি মাছউদ

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪ পিএম

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। প্রবা ফটো

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। প্রবা ফটো

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী দিন দিন উন্নতি করছে। আমরা জাতিকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।’

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইসি মাছউদ বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ সেবা নিতে পারছেন না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।’ এ সময় ইসি মাছউদ ভুয়া ভোটার থাকলে প্রমাণসাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্যসহায়তা দেওয়ার জন্য আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘ভোটগ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে। সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।’

সভায় সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে পটুয়াখালী জেলার সকল উপজেলার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা