× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছরের ১০ মাসে সহিংসতার শিকার ১৩৭৩ নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ২২:৪১ পিএম

চলতি বছরের ১০ মাসে সহিংসতার শিকার ১৩৭৩ নারী

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে এক হাজার ৩৭৩ জন নারী সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম।  

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্যা জানানো হয়।

ফোরামের সভাপতি মমতাজ আরা বেগম লিখিত বক্তব্যে বলেন, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের অন্তর্ভুক্ত নেটওয়ার্ক সমূহে ১৯টি জেলায় এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত নারীর প্রতি সহিংসতা বিষয়ক যে সব তথ্য এসেছে তার চিত্র বিশ্লেষণে দেখা যায়, দেশে গত আট মাসে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৫৪ নারী। জোরপূর্বক তালাক দেওয়া হয়েছে ৯০ জন নারীকে। ধর্ষণের শিকার হয়েছেন ৩০ জন। ৩৪ জন নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এ সময়ে ৪০টি বহু বিবাহের ঘটনা ঘটেছে। ৫২টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। ১৩৮টি দাম্পত্য জীবন পুনরুদ্ধার করা হয়েছে। দুইজনকে হত্যা করা হয়েছে। সহিংসতার শিকার তিন শিশুকে উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য কারণে সহিংসতার শিকার হয়েছেন ২১১ জন নারী।

এ অবস্থায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চার দফা দাবিও জানিয়েছে ২৬টি এস ভাউ নেটওয়ার্কের সমন্বয় প্লাটফর্ম নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম।

দাবিগুলো হলো- ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা, প্রচলিত আইন সমূহের যথাযথ প্রয়োগের ব্যবস্থা করা, নারী ও শিশুদের নির্যাতনকারীদের আইন অনুসারে দ্রুত শাস্তির ব্যবস্থা করা এবং টেকসই উন্নয়নের ১৬নং সূচক সকলের জন্য ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং সব স্তরে কার্যকর বাস্তবায়ন করতে হবে।

লিখিত বক্তব্যে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম সভাপতি মমতাজ আরা বেগম বলেন, সাম্প্রতিককালে পত্রিকার পাতায় এবং সামাজিক মাধ্যমগুলোতে নারী ও শিশু সহিংসতার যে চিত্র প্রকাশিত হচ্ছে তা খুবই অপ্রত্যাশিত এবং আশঙ্কাজনক বিষয়। প্রতিদিন আমরা লক্ষ্য করছি, নারী এবং শিশুরা পরিবারে, কর্মস্থলে, বাসে, ট্রেনে, লঞ্চে সব যানবাহনে এবং পথে ঘাটে সর্বত্র সহিংসতার শিকার হচ্ছেন। শুধু নির্যাতনই নয়, নির্যাতনের পর নারী এবং শিশুদের হত্যাও করা হচ্ছে। দুই মাসের শিশু থেকে শুরু করে বৃদ্ধারা ও এই সহিংসতার ঘটনা থেকে রেহাই পাচ্ছে না। একের পর এক ঘটনা ঘটেই চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জরুরি সেবা ৯৯৯-এ নারী ও শিশু নির্যাতনের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এ বছরের জুলাই পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ১১ হাজার ৯৫৯টি ফোন কল এসেছে। একই অভিযোগে গত বছর অর্থাৎ ২০২১ সালে ১২ হাজার ১৬৯টি, ২০২০ সালে ৬ হাজার ৩৩১টি, ২০১৯ সালে ৩ হাজার ১১৫টি এবং ২০১৮ সালে ২ হাজার ২৯২টি ফোন কল আসে। এই তথ্যের প্রেক্ষিতে বলা যায় নারীর প্রতি সহিংসতার চিত্র খুবই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, সদস্য কহিনুর বেগম, আছমা আক্তার মুক্তা, একশন এইড বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নূরুন নাহার বেগম, ফোরামের সমন্বয়কারী তুহিন সুলতানা প্রমুখ।

২৬টি ভাউ নেটওয়ার্কের সমন্বয় এই প্ল্যাটফর্মটি একশনএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় বাংলাদেশের ২৫টি জেলার ২৬টি সংস্থার সঙ্গে সমন্বয় করে ২০০৬ সাল থেকে কাজ করছে। বাংলাদেশে নারী নির্যাতন বন্ধে একটি সামাজিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম গঠিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা