× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৩:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এর আগে রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে তারা কারওরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে গিয়ে তারা দ্রুত মালয়েশিয়া যাওয়ার দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা ‘এক দফা এক দাবি মালয়েশিয়া যেতে চাই’, ‘সিন্ডিকেটের কালো হাত বুক ভেঙে দাও’ স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের একজন মইনুদ্দিন বাবু বলেন, ‘আমাদের দাবি একটাই- দ্রুত মালয়েশিয়া যাওয়া।’

এর আগে সকাল ৯টা থেকে বিক্ষোভকারীরা কারওয়ান বাজার গোলচত্বরে জড়ো হতে থাকেন এবং সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

মালয়েশিয়াগামী এ শ্রমিকদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে পারেনি। এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত তারা তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

বিক্ষোভের কারণে সড়কে তীব্র যানজট দেখা দিলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা সোনারগাঁও হোটেলের পাশের ফুটপাতে অবস্থান নেন। এসময় পুলিশ তাদের সেখানে ঘিরে রাখে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, ‘মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা সকাল ৯টা থেকে কারওয়ান বাজার গোলচত্বরে অবস্থান নেন। আমরা তাদের রাস্তা ছেড়ে যাওয়ার অনুরোধ করি, কারণ কাছাকাছি হাসপাতাল-ক্লিনিক আছে এবং রোগীদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা