× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ, তিন বন্ধু নিহত

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৪:২৩ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩ পিএম

নাটোরের লালপুরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছে। প্রবা ফটো

নাটোরের লালপুরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছে। প্রবা ফটো

নাটোরের লালপুরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার, রতনের ছেলে স্বপন ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার। ওরা তিন বন্ধু।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে ধলা হিন্দুপাড়া যাচ্ছিল। সেকচিলান পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান প্রাণ হারায়। গুরুতর আহত স্বপন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা