× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের অভিষেক উপলক্ষে ঢাকার অভিনন্দন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ০০:৩৭ এএম

ট্রাম্পের অভিষেক উপলক্ষে ঢাকার অভিনন্দন

ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে ঢাকা।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায়, প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে, উভয় দেশ সহযোগিতার নতুন পথ অন্বেষণে একসঙ্গে কাজ করবে।’

বার্তায় বলা হয়, ‘আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনার জয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’

বার্তায় বলা হয়, ‘দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনাকে নির্বাচিত করা এটাই প্রতিফলিত করে যে, আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের দৃষ্টিভঙ্গি অনুরণিত হয়েছে। আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের কার্যকালে এ সম্পর্ক গভীরতা ও মাত্রায় আরও বৃদ্ধি পাবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দুটি বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারত্বের নতুন পথ অন্বেষণে কাজ করার সীমাহীন সম্ভাবনা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা