× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

প্রবা প্রতবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। সোমবার (২০ জানুয়ারি) সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৪৪তম অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেনা প্রধান ওয়াকার উজ জামান বলেন, সাঁজোয়া কোরের সকল আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদি। এ কোরের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। দেশ মাতৃকার সেবায় সাঁজোয়া কোরের প্রতিটি সদস্যের অবদান স্বরণীয়।

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সেনা প্রধান সম্মেলনে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে বৃক্ষ রোপন ও অধিনায়কগণের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জিওসি, আমি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, কমান্ড্যান্ট, আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সাঁজোয়া ব্রিগেডের কমান্ডারগণ, সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত রবিবার এসিসিএন্ডএস এ সাঁজোয়া কোরের ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। বগুড়া সেনানিবাসের শহীদ লেফট্যানেন্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাঁজোয়া কোরের 'কর্নেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সাঁজোয়া কোরের সকল ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকষ দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে 'গার্ড অব অনার' প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা