× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে পৌঁছেছে আরাকান আর্মি হেফাজতে থাকা আরও দুই জাহাজ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৬:১৪ পিএম

টেকনাফে পৌঁছেছে আরাকান আর্মি হেফাজতে থাকা আরও দুই জাহাজ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা আরও দুইটি কার্গো জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় জাহাজ দুইটি টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে এসে পৌঁছায়।

গত শনিবার (১৮ জানুয়ারি) প্রথম দফায় হেফাজতে থাকা একটি জাহাজ ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। এখনও গোষ্ঠীটির হেফাজতে রয়েছে আরও একটি জাহাজ।

এর আগে গত ১৬ এবং ১৭ জানুয়ারি নাফ নদীর মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকায় ইয়াঙ্গুন থেকে আসা চারটি কার্গো জাহাজ তল্লাশীর নামে জিম্মি করে আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেছনে টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর।

তিনি জানান, শনিবার জিম্মি থাকা জাহাজগুলোর মধ্যে প্রথম দফায় ছেড়ে দেওয়া একটি টেকনাফ স্থলবন্দরে পৌঁছালেও অপর তিনটি তাদের হেফাজতে ছিল।

সোমবার সকাল ১১টায় দ্বিতীয় দফায় ছেড়ে দেওয়া দুইটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে পৌঁছালেও এখনও একটি আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে।

বন্দরের ব্যবসায়িরা জানিয়েছেন, এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনও কাটেনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে টেকনাফ স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। আরাকান আর্মির হাতে জিন্মি হওয়া জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মাসুম বলেন, গত ২০২৩-২৪ অর্থ বছরের ২৩ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৭ হাজার টন পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে সরকার ২৫৭ কোটি টাকা রাজস্ব পায়। গেল বছর (২০২৪-২৫) অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১১ হাজার টন আমদানি হয়। যার ফলে সরকার ৮৭ কোটি টাকা রাজস্ব পায় সরকার। রাখাইন রাজ্যে যুদ্ধের প্রভাবে গত বছরের তুলনায় ১৭০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে গত দুই অর্থ বছরে যেসব পণ্যে রপ্তানি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ সিমেন্ট বলে তথ্য দিয়ে শুল্ক কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম জানান, গত ২৩-২৪ অর্থ বছরের সিমেন্ট রপ্তানি হয়েছে ২৩৬ টন। যার মূল্য ১ কোটি ১৩ লাখের অধি। এছাড়া চলতি ২৪-২৫ অর্থ বছরে ২৯১ টন সিমেন্ট রপ্তানি হয়েছে। যার মূল্য ২ কোটি ৮৫ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা