× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ২১:০৪ পিএম

সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সরকারি সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে বহন করা বিমানের ফ্লাইট ছেড়ে যাবে।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

ডেপুটি প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা এ সফরে বিশেষ বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সাথে। এছাড়াও মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংস্থার সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

বাংলাদেশ বিষয়ক ডায়ালগ হবে আলাদাভাবে, ব্যবসায়ীসহ অনেক গুরত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে থাকবেন-এ কথা জানিয়ে ডেপুটি প্রেস সচিব বলেন, এ ডায়ালগ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের আয়োজনে বিভিন্ন কোম্পানির সিইও থাকবেন সেখানে।

তিনি বলেন, বর্তমান সরকার আশা করছে বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে আগ্রহ পাবে। আর বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন সে আহ্বান থাকবে প্রধান উপদেষ্টার।

বিনিয়োগ সহজীকরণ, সরকারের অবস্থান বিদেশি বিনিয়োগকারীদের কাছে ব্যাখ্যা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, চার দিনের সফর শেষে ২৫ জানুয়ারি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা