× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী পুলিশের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসনীয় : আইজিপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৬:৫৭ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৭:১৭ পিএম

নারী পুলিশের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনে আইজিপি। ছবি : প্রবা

নারী পুলিশের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনে আইজিপি। ছবি : প্রবা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, বর্তমানে দেশে ১৫ হাজারের বেশি নারী পুলিশ সদস্য রয়েছে। পুলিশে নিয়োজিত নারী সদস্যদের সাহসী ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসনীয়।

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে নারী পুলিশের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনে তিনি এ  কথা বলেন।

আইজিপি বলেন, ‘১৯৯৭ সালে পুলিশের নারী সদস্যদের পুলিশ সুপার মর্যাদায় প্রথম পদায়ন দিয়েছিলেন বর্তমান তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে দেশের সাত জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন পুলিশের নারী সদস্য। তারা পদন্নোতি পেয়েছেন। বর্তমানে দুই জেলায় পুলিশ সুপারের দায়িত্বে আছেন দুইজন নারী পুলিশ।’

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ পুলিশে ১৫ হাজার ৫৬১ জন নারী কর্মরত রয়েছেন। এটা শুধু একটি সংখ্যা নয়, এটা জনবান্ধব পুলিশিং সেবা এবং আস্থার এক সম্মিলিত উচ্চারণ।’

দেশের উন্ননয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের সমান অংশগ্রহণ ও ক্ষমতায়নের আবশ্যকতা উপলব্ধি করেছিলেন উল্লেখ করে আইজিপি বলেন, ‘এ কারণে ১৯৭৪ সালে পুলিশে ১৪ জন নারী সদস্য নিয়োগের মাধ্যমে বাহিনীতে নবসূচনা হয়েছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা বৃদ্ধি করেন। বর্তমানে পুলিশে নিয়োজিত নারী সদস্যের সংখ্যা ৮ দশমিক ১৯ শতাংশ।’

তিনি বলেন, “কনস্টেবল থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নারী সদস্যদের ‘জেন্ডার রেসপন্সিভ পুলিশিং’ অনলাইন মডিউল কার্যকর হলে জেন্ডার বিষয়ে সচেতনতা আরও সুদৃঢ় হবে।”

বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্কের সভাপতি এবং পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা