× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর ভুয়া: সিএ প্রেস উইং ফ্যাক্টস

প্রবা প্রতি‌বেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২১:৫০ পিএম

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর ভুয়া: সিএ প্রেস উইং ফ্যাক্টস

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ প্রকাশিত ‘ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর, বাংলাদেশ কেন তুর্কি ট্যাংক কিনতে চায়?’ শিরোনামের সাম্প্রতিক প্রতিবেদনটি ভুয়া বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সিএ প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বাংলাদেশ তুর্কি ট্যাংক কেনার কোনও সিদ্ধান্ত নেয়নি।’

মুখপাত্র বলেন, ‘এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে।’

১০ জানুয়ারি ইন্ডিয়া টুডে এই প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, ভারত সীমান্তের কাছে তুর্কি নজরদারি ড্রোন, বায়রাক্টার মোতায়েনের পর, বাংলাদেশ ২৬টি তুর্কি তুলপার হালকা ট্যাংক কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা