সীমান্তে কাঁটাতারের বেড়া
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ১৮:২২ পিএম
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত
সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে।’
রবিবার (১২ জানুয়ারি) বিকালে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনার পর প্রণয় ভার্মা সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রণয় ভার্মা
বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সহযোগিতার
মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে।’
তিনি বলেন, ‘আমি
পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেছি। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের
প্রত্যয় নিয়ে কথা বলেছি। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে
দমনের বিষয়ে আলোচনা করেছি।’