× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে উত্তেজনা, ভারতের হাইকমিশনারকে ডাকার সিদ্ধান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১৩:৫৯ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে ভারতের হাইকমিশনারকে ডাকা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য রেখার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দেশটি যে কাটা তারের বেড়া নির্মাণ করছে, তাতে বাধা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারা ভারতের হাইকমিশনারকে দুয়েক দিনের মধ্যে ডাকবে।তিনি বলেন বেড়া নির্মান বন্ধ শক্ত অবস্থানে থাকবে বিজিবি। ইতোমধ্যে লালমনিরহাটের দহগ্রামসহ পাঁচ স্থানের বেড়া নির্মান বন্ধ করে দেয়া হয়েছে। আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করে ছিলো। সে সব চুক্তি পূর্ণবিবেচনা করার আবেদন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান ছোট ঘটনা বড় করে প্রকাশ করা হয়। পরিস্থিতির চরম অবনতি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা