× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিগগিরই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১৬:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিগগিরই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে চায়। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষদিকে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন-তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ।

এ পরিস্থিতিতে শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। যাতে বাধা দিচ্ছে বিজিবি। অংশ নিয়েছে সাধারণ মানুষও। এ বিষয়ে উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যম কিংবা ইউটিউবে উসকানিমূলক সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। তুলছে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ। এসব অপতথ্য রোধে দেশীয় গণমাধ্যমের সহযোগিতা দরকার।

এছাড়া বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা