× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে : সিনিয়র সচিব সালেহ আহমেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে : সিনিয়র সচিব সালেহ আহমেদ

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে। জনসেবায় নেতৃত্ব দিতে হবে। দেশ সেবায়ও নেতৃত্ব দিতে হবে। সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। ডিজিটাল ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে নিজেকে চৌকস হতে হবে। অধিনস্ত নির্ভর পরিহার করে নিজেকে প্রস্তুত রাখতে হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর কাঁটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী কমিশনারদের (ভূমি) ২১তম বেসিক ভূমি রিফ্রেশারস কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ডিজিটালাইজ ভূমিসেবা টেকসই করতে হলে সরকারি কমিশনারদেরকে (ভূমি) সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে। বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণের জন্য ভূমি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন অপরিহার্য। এই প্রশিক্ষণ ভূমি ব্যবস্থাপনায় সম্পৃক্ত মানবসম্পদের যোগ্যতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে গতিশীল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, যারা ভালো কাজ করবে তাদেরকে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত সনদপত্র দেওয়া হবে। ভালো কাজ করতে ব্যর্থ হলে তাদের জন্য থাকবে শাস্তির ব্যবস্থা। জাতীয়ভাবে যারা ভালো কাজ করবে তাদেরকে প্রধান উপদেষ্টা তার দপ্তরে আমন্ত্রণ জানাবেন। কারো প্রতি দোষারোপ না করে সবাই মিলে একটা টিম তৈরি করে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। 

সরকারি কমিশনারদের (ভূমি) উদ্দেশে তিনি বলেন, নিজেকে ট্রেইনার হিসাবে দক্ষ করে তুলতে হবে। যাতে করে অন্যদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ করা যায় এবং প্রকৃত সেবা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক রুমানা রহমান শম্পা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. জাহিদ হোসেন পনির, অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান ও মো. এমদাদুল হক চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন- প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষকসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিসিএস প্রশাসন ক্যাডারের ৭৫ জন সরকারি কমিশনাররা (ভূমি)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা