× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে ৩ দিন গ্যাসের চাপ কম থাকবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামীকাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশের দুটি এলএনজি রিগ্যাসিফিকেশন ইউনিটের একটিতে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এতে দেশব্যাপী গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

তবে এই সময়ে আরেকটি এফএসআরইউ দৈনিক ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। কিন্তু গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এর অর্থ দেশে এখন প্রায় ২ হাজার ৭০০ এমএমসিএফডি পাওয়া যাচ্ছে। কিন্তু রক্ষণাবেক্ষণের সময় কমে ২ হাজার ৫০০ এমএমসিএফডিতে নেমে আসবে। দেশে গ্যাসের মোট চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ এমএমসিএফডি।

জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

এর আগে একই এফএসআরইউ ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রক্ষণাবেক্ষণের অধীনে ছিল। ফলে সারা দেশে মারাত্মক সংকট দেখা দেয়।

এছাড়া আবাসিক ও শিল্প উভয় ধরনের পাইপলাইন গ্যাসের গ্রাহকরা গত বছরের ডিসেম্বর থেকে তীব্র ঘাটতির মুখে পড়ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা