× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিডিআর হত্যাকাণ্ড

৭ দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৩:৪৯ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৪ পিএম

যমুনায় যাওয়া ৯ সদস্যদের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

যমুনায় যাওয়া ৯ সদস্যদের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাগারে বন্দিদের মুক্তিসহ সাত দফা দাবি নিয়ে চাকরিচ্যুত সাবেক বাংলাদেশ বর্ডার গার্ডের (বিডিআর) ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টায় পুলিশের গাড়িতে তারা যমুনায় যান। 

৯ সদস্যদের প্রতিনিধি দলের মধ্যে তিনজন ছাত্র প্রতিনিধি এবং ছয়জন বিডিআর প্রতিনিধি রয়েছেন।  

পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টার দিকে তারা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হোন। পরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। অন্যরা শাহবাগেই অবস্থান করছেন।

এ ঘটনায় শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা