প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪০ পিএম
মো. নজরুল ইসলাম। ফাইল ফটো
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণের প্রশাসক মো. নজরুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মো. নজরুল ইসলাম বিসিএস প্রশাসন ১১তম ব্যাচের কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি পদোন্নতি পান। তিনি যোগ্য ও মেধাবী কর্মকর্তা হিসেবে সুপরিচিত।