× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১২:৫১ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১২:৫৯ পিএম

চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তরের চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করে যেতে চাই।’

সেবার মান বাড়ানোর কথা বলা হয়েছে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পাসপোর্ট পেতে এখনও বেশি সময় লাগে। কাজ দ্রুত করার কথা বলেছি।’

তবে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পায় সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। এ ছাড়া পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা থাকবে কি না, তা নিয়েও বর্তমান পরিচালকের সঙ্গে আলোচনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সঙ্গে ৩১ জানুয়ারির মধ্যে ভিসা ছাড়া যারা বাংলাদেশে অবস্থান করছেন, তারা ভিসা সংগ্রহ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা