× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসদাচরণের অভিযোগ

সওজের চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ০০:৪৩ এএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১০:৪৯ এএম

সওজের চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী (সওজ) মোহাম্মদ শাহ আরেফীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন সিনিয়র সচিব মো. এহছানুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ শাহ আরেফীন (পরিচিতি নম্বর ৬০২২২৪), বিসিএস (সড়ক ও জনপথ) (সিভিল), নির্বাহী প্রকৌশলী (সওজ), চট্টগ্রাম জোনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেহেতু সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে সেহেতু উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী মোহাম্মদ শাহ আরেফীন (পরিচিতি নম্বর ৬০২২২৪), বিসিএস (সড়ক ও জনপথ) (সিভিল), নির্বাহী প্রকৌশলী (সওজ), চট্টগ্রাম জোনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা