× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ এখনও ঠিক হয়নি : প্রেস সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:২১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:৪৩ পিএম

জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ এখনও ঠিক হয়নি : প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্র প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সমসাময়িক বিষয়ে বিফিংকালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে খসড়া প্রস্তুত করা হবে। তবে তা প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক করা হয়নি।

সাগর-রুনি হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে শফিকুল আলম বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।’

এ ছাড়া শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও ভারত দেয়নি বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা