× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াশা

দুর্ঘটনা এড়াতে রেলওয়ের নির্দেশনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ২০:০৬ পিএম

সংগৃহীত

সংগৃহীত

চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের (ট্রেন পরিচালনায় যুক্ত কর্মী) যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। রেলক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। অরক্ষিত রেলক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে।

রেল কর্মকর্তারা জানান, চলমান শৈত্যপ্রবাহে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়া এবং রেলপথে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা