× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি চাকরিতে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধের দাবি নাকচ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৭:৫৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সরকারি চাকরিতে দেশের হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার- এক্স-এ এমন দাবি করেছে টাইমস অ্যালজেব্রা। তবে এই দাবি মিথ্যা ও বায়োয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টা ২২ মিনিটে প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অ্যালজেব্রা নামের ওই এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।’

এসব দাবি একেবারেই বানোয়াট উল্লেখ করে সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির পাঁয়তারা চলছে। তাই গুজবরোধে একটি ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা